Let your Sadaqah al-Fitr (Fitra) be a gift of joy. Help families in need celebrate Eid with smiles and full hearts — give before the Eid prayer. Donation deadline: 15 March 2026. আপনার সদকাতুল ফিতর আনন্দের উপহার হয়ে উঠুক। অসচ্ছল পরিবারগুলোকে হাসিমুখে ও পরিতৃপ্ত হৃদয়ে ঈদ উদযাপন করতে সাহায্য করুন — ঈদের নামাজের আগেই দিন। অনুদানের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬।
Let Your Fitra This Eid Become the Smile on a Family's Face এই ঈদে আপনার ফিতরাহ হয়ে উঠুক একটি পরিবারের মুখের হাসি
Anwar Bhai (pseudoname, 42) stares at the heap of potatoes piled in the corner of his home — tears welling in his eyes. "This year the harvest was good," he says. "I thought it would ease people's hardships a little. But when we went to sell at the market, all we got was a loss — each kilogram sold for just 3–5 taka." His voice breaks with despair. When we visited this area, we found many fields still had unharvested potatoes — the market price had fallen so low that farmers couldn't recover cultivation costs, so there was little will to pay workers or put in the effort themselves. ঘরের কোণে জমে থাকা আলুর স্তূপটার দিকে তাকিয়ে আনোয়ার ভাইয়ের (ছদ্মনাম) চোখে জল। আনোয়ার ভাই (৪২) জানান, "এ বছর ফলন ভালো হয়েছিল। ভেবেছিলাম, মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। কিন্তু বাজারে আলু বিক্রি করতে গিয়ে যা পাচ্ছে, তাতে লোকসান ছাড়া কিছুই হাতে লাগেনি। প্রতি কেজি আলু মাত্র ৩-৫ টাকায় বিক্রি হয়েছে।" কথাগুলো বলতে বলতে তার কন্ঠে হতাশা ঝড়ে পড়ে। আমরা যখন এই এলাকায় যাই তখন দেখতে পাই অনেক জমি থেকে এখনো আলু উঠানো হয়নি কেননা বাজারদর পড়তি, চাষের খরচই উঠবে না, জমিতে লোক লাগিয়ে বা নিজে কষ্ট করে আলু তোলার কাজেও তাই অনিহা কৃষকের।
This village in Jaldaha Upazila of Nilphamari is not just Anwar Bhai's story — it is the story of over a hundred families. Agriculture is the main livelihood here; maize and potatoes are the primary crops. But potato prices are so low that production costs cannot be recovered. Those who once reached out to help others are themselves struggling to manage their own households this year. And those who depended on others' help are in an even more dire situation. নীলফামারীর জলঢাকা উপজেলার এই গ্রামের চিত্র এখন শুধু আনোয়ার ভাই এর নয়, প্রায় শতাধিক পরিবারের একই গল্প। এই অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি। প্রধান ফসল ভুট্টা ও আলু। কিন্তু আলুর দাম এতটাই কম যে উৎপাদন খরচই উঠছে না। যারা অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তারাও এ বছর নিজের সংসার নিয়ে সংকটে। আর যারা অন্যের সাহায্যের উপর নির্ভর করতেন, তাদের অবস্থা তো আরও শোচনীয়।
Life in this village depends entirely on farming. Cash is not easily accessible. Very few families have income from city employment or work abroad. So when a harvest results in a loss, people are left practically helpless. Farming families are now waiting for the next harvest — but until then, running their households has become an unbearable burden. And for those without land, the situation is even more desperate. For these hundred families, your Sadaqah al-Fitr this Eid can be the finest gift — providing weeks of food. Let us come forward and stand beside our brothers and sisters, reaching out with a sense of responsibility, in answer to the call of faith. এই গ্রামের মানুষের জীবন কৃষির ওপর নির্ভরশীল। এখানে মানুষের হাতে টাকা সহজল্ভ্য নয়। শহরে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগে আয় আছে এমন পরিবারও এখানে খুবই কম। তাই যখন ফসল লোকসান দেয়, তখন তারা কার্যত দিশেহারা হয়ে পড়েন। এখন কৃষক পরিবারগুলো অপেক্ষায় আছে পরবর্তী ফসলের জন্য। কিন্তু ততদিন পর্যন্ত সংসার চালানোই তাদের জন্য দুর্বহ হয়ে দাঁড়িয়েছে। আর যাদের জমি নেই, তাদের অবস্থা আরো শোচনীয়। এমনই শত পরিবারের জন্য এবারের ঈদে আপনার সাদাকাতুল ফিতর হতে পারে উত্তম উপহার, যা তাদের দিতে পারে কয়েক সপ্তাহের খাবারের যোগান। আসুন না, আমরা এগিয়ে আসি আমাদের এই ভাই বোনদের পাশে, হাত বাড়িয়ে দেই দায়িত্ববোধ নিয়ে, ঈমানের দাবিতে।
Can we stand by them this Eid? We are thinking of 100 families who are truly looking to us for help. We do not want to stop at giving one good meal — rather, we want to ease their worry about food for several weeks. আমরা কি পারি এই ঈদে তাদের পাশে দাঁড়াতে? আমরা ১০০টি পরিবারকে নিয়ে ভাবছি, যারা সত্যিই সাহায্যের জন্য আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই শুধু একবেলা ভালো খাবার দিয়ে থেমে না থেকে, বরং এমন কিছু করি যা তাদের কয়েক সপ্তাহের খাবারের চিন্তা লাঘব করবে।
Estimated cost: approximately Tk 800 per package. Package contents may adjust based on total funds collected. আনুমানিক খরচ: প্রতি প্যাকেজে ৮০০ টাকা। সংগৃহীত অর্থের উপর নির্ভর করে প্যাকেজে পরিবর্তন আসতে পারে।
* For a person residing in Bangladesh, as an individual's obligatory Sadaqatul Fitr per person, we encourage you to donate minimum 300 and maximum up to your capacity to cover for this package. But you can contribute any amount more or less than that. For anyone outside Bangladesh, you should consider the minimum amount required to cover for your Sadaqatul Fitr as per declaration made by your local Islamic scholars. * বাংলাদেশে বসবাসকারীদের জন্য, ব্যক্তিগত সাদাকাতুল ফিতর হিসেবে আমরা উৎসাহিত করি ন্যূনতম ৩০০ টাকা এবং সর্বোচ্চ সাধ্যমতো এই প্যাকেজের জন্য দান করতে। তবে এর বেশি বা কম যেকোনো পরিমাণও দিতে পারেন। বাংলাদেশের বাইরে বসবাসকারীদের জন্য, স্থানীয় ইসলামিক স্কলারদের ঘোষণা অনুযায়ী সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ বিবেচনা করা উচিত।
For verification, we are working with local representatives in the Jaldaha area of Nilphamari. Family lists and location details can be provided on request. May your Fitra be a blessing for them. Eid Mubarak. তথ্যসূত্র ও সত্যতা নিশ্চিতকরণের জন্য আমরা নীলফামারী জলঢাকা এলাকার স্থানীয় প্রতিনিধিদের সাথে কাজ করছি। প্রয়োজনে পরিবারের তালিকা ও অবস্থান সম্পর্কিত তথ্য প্রদানে সক্ষম। আপনার ফিতরা হয়ে উঠুক তাদের জন্য আশীর্বাদ। ঈদ মোবারক।
Give early — your Fitra ensures a poor family can celebrate Eid with joy and dignity. Don't wait until the last day. আজই আদায় করুন — আপনার ফিতরা একটি দরিদ্র পরিবারকে আনন্দ ও মর্যাদার সাথে ঈদ উদযাপনের সুযোগ দেয়। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না।
⚠️ In the PayPal note/message field, please write: "Fitra" or "Sadaqatul Fitr" so we can track your donation correctly. ⚠️ PayPal-এ পেমেন্ট করার সময় নোট/বার্তায় লিখুন: "ফিতরা" বা "Sadaqatul Fitr" — যাতে আমরা আপনার দানটি সঠিকভাবে নথিভুক্ত করতে পারি।
✅ Distribution completed before the Eid prayer. Alhamdulillah. ✅ আলহামদুলিল্লাহ, ঈদের নামাজের আগেই বিতরণ সম্পন্ন হয়েছে।
Current Phase: বর্তমান পর্যায়:
✅ Complete ✅ সম্পন্ন
As Ramadan concludes, Muslims are required to give Zakat al-Fitr (Sadaqat al-Fitr). It is obligatory upon every Muslim who possesses wealth beyond their basic needs.
Narrated by Ibn 'Umar (RA): "The Messenger of Allah (ﷺ) made Zakat al-Fitr obligatory as one sa' of dates or one sa' of barley upon every Muslim — slave or free, male or female, young or old. And he ordered that it be given before the people go out to offer the Eid prayer."
Reference: Sahih al-Bukhari 1503, 1504 · Sahih Muslim
রমজান শেষ হওয়ার সাথে সাথে মুসলমানদের উপর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাতুল ফিতর (সাদাকাতুল ফিতর)।
হযরত ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত: "রাসূলুল্লাহ ﷺ মুসলমানদের উপর সাদাকাতুল ফিতর ফরজ করেছেন — এক সা' খেজুর অথবা এক সা' যব; তা প্রত্যেক মুসলমানের উপর, সে দাস হোক বা স্বাধীন, পুরুষ হোক বা নারী, ছোট হোক বা বড়। এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন লোকেরা ঈদের নামাজে বের হওয়ার আগে তা আদায় করে।"
রেফারেন্স: সহীহ বুখারী – ১৫০৩, ১৫০৪ · সহীহ মুসলিম
Narrated by Ibn 'Abbas (RA): "The Messenger of Allah (ﷺ) ordained Zakat al-Fitr as purification for the fasting person from idle talk and obscene speech, and as food for the poor. Whoever gives it before the prayer, it will be accepted as Zakat, and whoever gives it after the prayer, it will be counted as ordinary charity."
Reference: Sunan Abu Dawud 1609 · Sunan Ibn Majah 1827
হযরত ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত: "রাসূলুল্লাহ ﷺ সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারকে অশ্লীল কথা ও অনর্থক কাজ থেকে পবিত্র করার জন্য এবং গরিবদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। যে ব্যক্তি ঈদের নামাজের আগে তা আদায় করবে, তা গ্রহণযোগ্য সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে; আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, তা সাধারণ সদকার অন্তর্ভুক্ত হবে।"
রেফারেন্স: সুনান আবু দাউদ – ১৬০৯ · সুনান ইবনে মাজাহ – ১৮২৭
The Prophet (ﷺ) instructed that Zakat al-Fitr be paid before the Eid prayer. Scholars mention:
The required amount per person is half ṣāʿ of wheat, or one ṣāʿ of other staples (dates, barley, raisins, cheese, etc.) — approximately 2.5–3 kg (varies by food type).
রাসূলুল্লাহ ﷺ নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। উলামায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী:
প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত পরিমাণ: গমের ক্ষেত্রে অর্ধেক ṣāʿ, অথবা অন্যান্য প্রধান খাদ্যের ক্ষেত্রে এক ṣāʿ (খেজুর, যব, কিশমিশ, পনির ইত্যাদি) — আনুমানিক ২.৫–৩ কেজি (খাদ্যের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে)।
1. Your own poor relatives — "Giving to a relative is two things: charity and upholding family ties." (Tirmidhi 658 — Sahih). Siblings, aunts/uncles, cousins — anyone you don't already financially support.
2. Your neighbors — "Jibreel kept advising me to treat neighbors well until I thought he would make them heirs." (Bukhari 6014, Muslim 2625)
3. Local poor Muslims — "...to be taken from their wealthy and given back to their poor." (Bukhari 1395). Majority view (Malik, Shafi'i, Ahmad): distribute locally before Eid prayer.
১. নিজের গরিব আত্মীয় — "আত্মীয়কে দান করা দুটি: সদকা এবং আত্মীয়তার বন্ধন রক্ষা।" (তিরমিযী ৬৫৮ — সহীহ)। ভাই-বোন, চাচা-খালা, চাচাতো-মামাতো ভাই-বোন — যাদের ভরণ-পোষণের দায়িত্ব আপনার নয়।
২. প্রতিবেশী — "জিবরাঈল (আঃ) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতটাই উপদেশ দিতে থাকলেন যে আমি মনে করলাম তিনি তাদের উত্তরাধিকারী করে দেবেন।" (বুখারী ৬০১৪, মুসলিম ২৬২৫)
৩. স্থানীয় গরিব মুসলিম — "...তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং তাদের গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।" (বুখারী ১৩৯৫)। অধিকাংশ আলেমের মত: ঈদের নামাজের আগে স্থানীয়ভাবে বিতরণ।
The minimum Fitra for 2026 in Bangladesh has been fixed at Tk 300 per person. Paying more is encouraged. If you live outside Bangladesh, please check with your local scholar or mosque for the correct amount.
It varies according to prices of staple foods in your local area and is generally declared by local Islamic institutions.
| Country | Currency | Typical Amount | Example Guidance |
|---|---|---|---|
| United States | USD | $10 – $15 | Many US mosques set $12–$15 |
| Canada | CAD | $10 – $15 | Common mosque guidance |
| United Kingdom | GBP | £5 – £7 | Many charities set ~£5 minimum |
| Australia | AUD | $15 – $20 | ANIC / Islamic charities ~A$18 |
| Norway | NOK | 100 NOK | Based on staple food price |
| Finland | EUR | €7 – €10 | Used by Islamic organizations |
| Bangladesh | BDT | 75 – 150 BDT | Based on wheat/rice price |
| Pakistan | PKR | 300 – 500 PKR | Wheat-based calculation |
| Saudi Arabia | SAR | 25 – 30 SAR | Government charity guidance |
| UAE | AED | 25 AED | Official Zakat Fund guidance |
২০২৬ সালে বাংলাদেশে সর্বনিম্ন ফিতরা নির্ধারিত হয়েছে প্রতি জনের জন্য ৩০০ টাকা। বেশি দেওয়া উত্তম। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন, সঠিক পরিমাণের জন্য স্থানীয় আলেম বা মসজিদে যোগাযোগ করুন।
এটি আপনার স্থানীয় এলাকার প্রধান খাদ্যের মূল্যের উপর নির্ভর করে এবং সাধারণত স্থানীয় ইসলামিক প্রতিষ্ঠান কর্তৃক ঘোষণা করা হয়।
| দেশ | মুদ্রা | আনুমানিক পরিমাণ | উদাহরণ নির্দেশনা |
|---|---|---|---|
| যুক্তরাষ্ট্র | USD | $10 – $15 | অনেক মসজিদ $12–$15 নির্ধারণ করে |
| কানাডা | CAD | $10 – $15 | সাধারণ মসজিদ নির্দেশনা |
| যুক্তরাজ্য | GBP | £5 – £7 | অনেক সংস্থা ~£5 ন্যূনতম নির্ধারণ করে |
| অস্ট্রেলিয়া | AUD | $15 – $20 | ANIC / ইসলামিক চ্যারিটি ~A$18 |
| নরওয়ে | NOK | 100 NOK | প্রধান খাদ্যের মূল্যের ভিত্তিতে |
| ফিনল্যান্ড | EUR | €7 – €10 | ইসলামিক সংগঠনগুলো ব্যবহার করে |
| বাংলাদেশ | BDT | ৭৫ – ১৫০ টাকা | গম/চালের মূল্যের ভিত্তিতে |
| পাকিস্তান | PKR | ৩০০ – ৫০০ PKR | গম-ভিত্তিক হিসাব |
| সৌদি আরব | SAR | ২৫ – ৩০ SAR | সরকারি যাকাত নির্দেশনা |
| সংযুক্ত আরব আমিরাত | AED | ২৫ AED | অফিসিয়াল যাকাত ফান্ড নির্দেশনা |